আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫,হাজীগঞ্জ-শাহরাস্তি সংসদীয় আসনে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি পদে ধানের শীষ প্রতীকে মনোনীত হওয়ায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত ১৩ নভেম্বর সন্ধ্যায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা শেষে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড চৌ-রাস্তা চত্ত্বরে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘ আমাকে ধানের শীষের প্রার্থী করা মানে জনগণের সেবক হিসেবে দায়িত্ব অর্পণ করা । ’
আমি জনগণের ভোটে নির্বাচিত হলে (হাজীগঞ্জ-শাহরাস্তি) মানুষের উন্নয়ন, ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নিজেকে জনগণের খাদেম হিসেবে নিবেদন করব। তিনি আরও বলেন, ‘ আমরা শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ চাই। প্রশাসনের কর্মকর্তারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান, তাই তাঁদের শাসক নয়—জনগণের সেবক হিসেবেই কাজ করতে হবে।
আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও আস্থাই ধানের শীষের বিজয়ের মূল শক্তি।
এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের মনোনয়ন বোর্ড ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞচিত ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, ‘ আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা সর্বান্তকরণে পালন করব। আমি দলের আদর্শ ও জনগণের বিশ্বাসকে সমুন্নত রাখব। একই সঙ্গে বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ ও জনগণের আকাঙ্খার প্রার্থী হিসেবে তাকে মনোনীত করায় তিনি দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজ দলের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন,আমি যদি জনগণের ভোটে এমপি নির্বাচিত হই, তাহলে আপনারা এমন কোনো কাজ করবেন না, যার জন্য জনগণের কাছে আমাকে জবাবদিহি করতে হয়। আমরা একসঙ্গে কাজ করব জনগণের কল্যাণে।
উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটোয়ারী সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির,এম এ নাফের শাহ,পৌর বিএনপি সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন তালুকদার কিরন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন স্বপন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন,বিএনপি নেতা,এ্যাড.ওমর ফারুক টিটু, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.খোরশেদ আলম ভুট্টুো ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন। পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী,পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন সাবু ও প্রচার সম্পাদক মারুফ খাঁন রাসেল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন,সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু,উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ইমান হোসেন,যুবনেতা ফয়েজ আহমেদ,শ্রমিক নেতা রাশেদ আলম হীরা,সোহেল রানা,ছাত্রনেতা এসএম ফয়সাল হোসাইন,জুয়েল রানা তালুকদার,আবু ইউছুফ,দ্বীন ইসলাম টগর সহ হাজীগঞ্জ সর্বস্তরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় ইঞ্জি.মমিনুল হকের নেতৃত্বে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও জনগণের আশা পূরণ করবেন।
উল্লেখ্য,এদিন বিকালে আনন্দঘন পরিবেশে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের খাজুরিয়া
পেট্রোল পাম্প থেকে দোয়াভাঙ্গা শাহরাস্তি গেট পর্যন্ত বিশাল মোটরসাইকেল ও প্রাইভেট কার শোভাযাত্রার মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার মমিনুল হককে বরণ করা হয়।
শাহরাস্তি দোয়াভাঙ্গা আল-আমিন শপিং কমপ্লেক্সের সামনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক চাঁদপুর জেলা বিএনপি সভাপতি এবং দলীয় প্রার্থী ইঞ্জি.মমিনুল হক। পথসভা শেষে হাজীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।
কবির আহমেদ
১ ৫ নভেম্বর ২০২৫
এজি
সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা