Friday , 2 October 2026
dr-660x330

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক হচ্ছে

রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ করতে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকার। আগামী শনিবার ৫ অক্টোবর ধারাবাহিকভাবে সংলাপ শুরু হবে। এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ করা জানানো হবে। এর আগেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা করেন প্রধান উপদেষ্টা।

বুধবার ২ অক্টোবর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, “উপদেষ্টামণ্ডলী এর আগে দু দফায় দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার থেকে রাজনীতিক দলগুলোর সৈঙ্গে আবারও আলোচনা করবেন।”

আলোচনায় উপদেষ্টামণ্ডলী গঠিত ছয়টি কমিশনের কার্যক্রমের অগ্রগতি এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নেয়া হবে বলে জানান শফিকুল আলম।

৪ অক্টোবর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

chief huip

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *