Friday , 2 October 2026
Hc--

রমজানে স্কুল বন্ধ থাকবে : হাইকোর্ট

পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা পৃথক প্রজ্ঞাপন দু’ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন আজ এ আদেশ দেন।

আদালতের রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট একেএম ফয়েজ ও আইনজীবী মাহমুদা খানম।

এড.এ কে এম ফয়েজ জানান,রমজানে প্রাথমিক স্কুল ১০ দিন এবং হাইস্কুল ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত দুইমাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট । পাশাপাশি রুলও জারি করেছে উচ্চা আদালত।

গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনপূর্বক আসন্ন পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অন্যদিকে, আগামিকাল ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোর ২০২৪ সালের (১৪৩০-১৪৩১ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামি ১২ মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে।

১০ মার্চ ২০২৪
এজি

এছাড়াও দেখুন

LOGU-.....

আজ ৪ শিক্ষকের বিদায়জনিত শিক্ষক সংগঠন কর্তৃক সংবর্ধনা

আজ চাঁদপুর সদরের ৪ শিক্ষকের বিদায়জনিত শিক্ষক সংগঠন কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে । জেলার প্রাণপ্রিয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *