Friday , 2 October 2026
primary Edu-

হাজীগঞ্জে ৪৯৭-শাহরাস্তিতে ৩১৬ :নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ১৮-২৮ মে

৮ মে থেকে চাঁদপুরের ৮ উপজেলা প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০ টা থেকে শুরু হবে।এতে প্রার্থী ২ হাজার ৩শ ৩ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত চাঁদপুরের সকল উপজেলায় ৩শ ৩০টি শূন্যপদের বিপরীতে এ মৌখিক পরীক্ষা নেয়া হবে।

চাঁদপুর জেলা প্রসাশক এর কার্যালয়ে এ পরীক্ষা নেয়া হচ্ছে। ১৮ মে থেকে হাজীগঞ্জ ও ২৮ মে শাহরাস্তি উপজেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে। চলবে ৩ জুন পর্যন্ত।

জেলা প্রাথমিক কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমীন আমাদের এ প্রতিনিধিকে ৮ মে দুপুর এ তথ্য জানান। পরিসংখ্যান তথ্য মতে,প্রতি পদে ৬ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২৫ নম্বরের এ মৌখিক পরীক্ষাটিতে বাধ্যতামূলক ১০ নম্বর থাকবে সনদ মূল্যায়নে।জেলা প্রাথমিক শিক্ষা অফিস চাঁদপুর এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে-কোন উপজেলার মৌখিক পরীক্ষা কোন তারিখে হবে হবে- তা উল্লেখ করা হয়েছে ।

প্রাপ্ত তথ্য মতে – চাঁদপুে সদরে- ১শ ৬ জন, মতলব উত্তরে ৪ শ ১৬ জন, মতলব দক্ষিণে ২শ ৬৬, হাজীগঞ্জে ৪শ ৯৭ জন , শাহরাস্তিতে ৩ শ ১৬ জন,ফরিদগঞ্জে-২ শ ৯৩ জন এবং হাইমচরে-৭১ জন প্রার্থী অংশগ্রহণ করবে ।

আবদুল গনি
১৯ মে ২০২৪
এজি

এছাড়াও দেখুন

poura

হাজীগঞ্জ পৌরসভা জেলার অন্যতম প্রথম শ্রেণির একটি পৌরসভা

হাজীগঞ্জ পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ‘ক’ শ্রেণির পৌরসভা। ইহা প্রতিষ্ঠালাভ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *