Friday , 2 October 2026
haji--

মেজর অব.রফিকুল ইসলামের সাথে হাজীগঞ্জ ফোরাম নেতৃবৃন্দের সাক্ষাৎ

চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনি এলাকার সংসদ সদস্য মেজর অব.রফিকুল ইসলাম বীরউত্তম-এর সাথে হাজীগঞ্জ ফোরামের নেতৃবৃন্দ ১১ ফেব্রুয়ারি এক সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় হাজীগঞ্জ ফোরামের সমন্বয়ক ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ,অধ্যাপক এস এম চিশতী,সাবেক সভাপতি জহিরুল ইসলাম,আহবায়ক ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ, এসএম জাহিদ ও আবু ‍সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,হাজীগঞ্জ ফোরাম একটি অরাজনৈতিক সামাজিক ও সৃজনশীল সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। ইতোমধ্যেই প্রতিভার খোঁজে,পিঠা উৎসব ও শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বই মেলার আয়োজনের মধ্য দিয়ে হাজীগঞ্জের সবমহলে ব্যাপক ইতিবাচক সাড়া যুগিয়েছে ।

সংগঠনটি আগামি দিনে আরো নতুন নতুন বিষয়ে কর্মসূচি গ্রহণ করবে বলে হাজীগঞ্জ ফোরামের সমন্বয়ক ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ এক টেলিফোন মেসেজে এ তথ্য জানিয়েছেন।

নিজস্ব প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

poura

হাজীগঞ্জ পৌরসভা জেলার অন্যতম প্রথম শ্রেণির একটি পৌরসভা

হাজীগঞ্জ পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ‘ক’ শ্রেণির পৌরসভা। ইহা প্রতিষ্ঠালাভ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *