Friday , 2 October 2026
ভোটার

দেশে নতুন ভোটার ৬৩ লাখ : মৃত ২৩ লাখ নাম বাদ

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন করে যুক্ত হয়েছে ৬৩ লাখের বেশি নাগরিকের তথ্য। অন্যদিকে মারা যাওয়ায় তালিকা থেকে বাদ পড়েছেন ২৩ লক্ষাধিক ভোটার।

শনিবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক আব্দুল মমিন সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়,এ পর্যন্ত ৬৩ লাখ ১৭ হাজার ৬শ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ৬১ হাজার ৫৭; নারী ৩৩ লাখ ৫৬ হাজার ২শ ৫০। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৯৪ জন। তাদের মধ্যে ছবি তুলে ও আঙ্গুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ৬১ লাখ ৭৬ হাজার ৮শ ৩৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়ায় ২৩ লাখ ২৭ হাজার ১শ ১৭ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৪ হাজার ৭২, নারী ৯ লাখ ২২ হাজার ৭৮১ ও তৃতীয় লিঙ্গের রয়েছেন ৩২৬ জন।

জানা যায়, নির্বাচন কমিশন গত ২০ এপ্রিল পর্যন্ত দেশের ৫শ ২২টি থানা বা উপজেলার নিবন্ধন কার্যক্রম শেষ করেছে। এ সময়ের মধ্যে যারা বাদ পড়েছেন, তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হয়েছেন।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী,বর্তমানে দেশে ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২ শ ৭৪ জন। হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। আগামী জুনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

সাপ্তাহিক হাজীগঞ্জ
২৭ এপ্রিল ২০২৫
এজি

model hospital

এছাড়াও দেখুন

road accident

জুনে সড়ক-রেল ও নৌ-পথে দুর্ঘটনায় নিহত ৪৬৩

গত জুন মাসে সড়ক-নৌ ও রেলপথে দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সড়কপথে ৪৭২টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *