Friday , 2 October 2026
ec

চাঁদপুরের ৫টি আসনের উপজেলাওয়ারী ভোটার-ভোটকেন্দ্র-কক্ষ

আবদুল গনি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ,ভোটার তালিকা চূড়ান্তকরণ,রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ এবং তফসিল ঘোষণা করা হয় চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।

নির্বাচনের রোডম্যাপ নিয়ে ইসি জানিয়েছে- তফসিল ঘোষণার দু’ মাস আগে হেলিকপ্টারের সহায়তার প্রয়োজন হবে এমন ভোটকেন্দ্র বাছাই করে সম্ভাব্য ভোটকেন্দ্র,কক্ষ সংখ্যা,নিকটবর্তী হেলিপ্যাড, যাত্রা শুরু করে। এর ঘোষণা করা হয়েছে তফসিল। তফসিলের শেষ ধাপ আজ ২১ জানুয়ারি শেষ হচ্ছে। ২১ জানুয়ারি বুধবার প্রতীক বরাদ্দ এর পর পর প্রার্থীদের প্রচারণা ২২ জানুয়ারি শুরু হবে। সে মতেই সারাদেশের ন্যায় চাঁদপুরের ৫টি আসনও এখন সাজ সাজ রব।

চাঁদপুরের জেলা প্রশাসন,নির্বাচন কমিশন,উপজেলা প্রশাসন,পুলিশ আনসার-ভিডিপি,সেনাবাহিনী,বিজেবি ও অন্যান্য আইন-শৃংখলা বাহিনীকে ঢেলে সাজানোর পর্ব চূড়ান্তের পথে এগিয়ে যাচ্ছে। জেলা-প্রশাসকও রিটার্ণিং অফিসার ইতোমধ্যেই সকল উপজেলাসমূহে সভা-আলোচনা-মতামত আদান-প্রদান শেষ করেছেন।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চাঁদপুর জেলার ভোটার সংখ্যা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বশেষ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকায় জেলার ৫ আসনে ভোটার সংখ্যা-২৩ লাখ ৩১ হাজার ২শ ৩৫ জন। এদের প্রায় অর্ধেকই মহিলা ভোটার। এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ৮শ ৭৪ জন। পুরুষ ভোটার ১২ লাখ ১ হাজার ৬শ ৪৪ জন। জেলায় হিজড়া ভোটার মাত্র ১১ জন। প্রার্থী ৩৫ জন। কেন্দ্র ৭শ ৬ এবং কক্ষ ৪ হাজার ২শ ৬০টি ।

আসনগুলো হলো : ২৬০,কচুয়া-১ (কচুয়ায়) আসনে, ২৬১, চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও মতলব- উত্তরে):২৬২, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচরে),২৬৩,চাঁদপুর-৪ (ফরিদগঞ্জে) এবং ২৬৪, চাঁদপুর-৫ আসনে (হাজীগঞ্জ-শাহরাস্তি)।

আবদুল গনি
৩১ জানুয়ারি ২০২৬

এছাড়াও দেখুন

chief huip

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *