Friday , 2 October 2026
marri

বিশ্ব ইজতেমায় আরো ২৩টি যৌতুকবিহীন বিয়ে

৫৮তম বিশ্ব ইজতেমায় শুরায়ে নেজামের অধীনে আরও ২৩টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বাদ আসর ইজতেমা ময়দানে ২৩টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপে ৬৩টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। দু ধাপে ইজতেমায় ৮৬টি বিবাহ সম্পন্ন হলো।

৩ থেকে ৫ ফেব্রুয়ারি চলবে দ্বিতীয় ধাপের ইজতেমা। বুধবার ৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।

১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। মাও.সাদ অনুসারীরা এ পর্বের ইজতেমায় অংশ নেবেন। তিন দিনব্যাপী এ পর্বের ইজতেমা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।

৫ ফেব্রুয়ারি ২০২৫
এজি

mode-hospital

এছাড়াও দেখুন

Eid-...

পবিত্র রমজান মাস শুরু

আগামি সপ্তাহে শুরু হবে রোজা। কয়েকটি দেশ এরই মধ্যে চলতি বছরের রমজান শুরুর তারিখ আনুষ্ঠানিকভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *