চাঁদপুর জেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হাজীগঞ্জ। এর রযেছে সমৃদ্ধ বাজার যার নিত্য সঙ্গী যানজট। ধীরে ধীরে বাজারের যানজটের জটিলতা বেড়েই চলছে।
হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে প্রশাসনিকভাবে অনেক মিটিং হয়েছে,বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান বছরের পর বছর দেয়া হয়েছে। কিন্তু এ বাজারের যানজট নিরসন করা যায়নি। বরং কয়েক মিনিটের পথ অতিক্রম করতে অনেক সময় লেগে যায়।
এমন বেহাল অবস্থায়,একটি সম্মিলিত কার্যকর উদ্যোগই পারে বাজারের ৭৫%-৮০% যানজট নিরসন করতে। সে প্রেক্ষিতে প্রস্তাবনাটি এ যে,মূল বাজারের পশ্চিমাংশে উত্তরমুখী স্টেশন রোড এবং পূর্বাংশে উত্তরমুখী থানা রোড বা আমিন রোড।
বড় মসজিদের উত্তর পাশ দিয়ে এ দু’রোড অর্থাৎ স্টেশন রোড এবং আমিন রোডের মধ্যে সংযোগ করা সম্ভব। সংযোগ সড়ক হিসিবে প্রস্তাবিত ‘মিনি বাইপাসটি’ নির্মিত হলে বাজারের ৮০% যানজট ও ভোগান্তি কমে যাবে।
যদি-প্রথমত, প্রধান সড়কে কেমবলমাত্র বাস, ট্রাকসহ বড় যানবাহন চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হয়। দ্বিতীয়ত, মিনি বাইপাস দিয়ে রিক্সা, সিএনজি, অটো রিক্সা, ভ্যান গাড়ি ইত্যাদির চলাচল নিশ্চিত করা যাবে।
তাছাড়া জীবন জীবিকা নির্বাহের লক্ষ্যে ফুটপাতে বসা হকারগণ প্রধান সড়ক থেকে উঠে গিয়ে প্রশাসনের সম্মতিতে প্রয়োজনে মিনি বাইপাস সড়কে অস্থায়ীভাবে বসার সুযোগ নিতে পারবে। অর্থ্যাৎ প্রধান সড়কটি কেমবমাত্র বাস,ট্রাকসহ বড় পরিবহনের জন্য মুক্ত থাকবে। মিনি বাইপাস সংক্রান্ত উপরোক্ত প্রস্তাব যত তাড়াতাড়ি বাস্তবায়ন করা সম্ভব হবে, ততো তাড়াতাড়ি হাজীগঞ্জ বাজারের যানজট ৭৫%-৮০% নিরসন সম্ভব।
উল্লেখিত প্রস্তাবনা মোতাবেক মিনি বাইপাস সড়কটি বাস্তবায়িত হলে চাঁদপুর-কুমিল্লা সড়কে উভয়মুখী চলাচলকারী হাজার হাজার মানুষের ভোগান্তি এবং দুর্ভোগ হ্রাস পাবে। সড়কের দু’পাশে বহু সংখ্যক মানুষের বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পর্যায়ক্রমে উত্তরে রেললাইন এবং দক্ষিণে নদী, এ দু’য়ের মাঝে পুরো এলাকা বাজার হিসেবে দ্রুত সম্প্রসারিত হবে। চারদিকে বাজার ছড়িয়ে পড়বে।
মূল বাজারের উপর চাপ কমবে। গড়ে ব্যবসা বাণিজ্য সহ সম্পদ সম্পত্তির মূল্য বৃদ্ধি পাবে এবং হাজীগঞ্জ এলাকা আরো বিশাল বাণিজ্যিক এলাকায় পরিণত হবে। অত্র এলাকার প্রতিটি মানুষের অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনযাত্রার মানে নতুন মাত্রা যুক্ত হবে।
উন্নয়নের ধারাবাহিকতায় হাজীগঞ্জ পৌরসভা,পল্লী বিদ্যুৎ, ভূমি প্রশাসনসহ রাষ্ট্রীয় সরকারি, বেসরকারি সংস্থা ও কর্তৃপক্ষের আয় বহুগুণ বৃদ্ধি পাবে। হযরত মনিরুদ্দীন মনাই হাজী (রহ.) দোয়ায় ধন্য,হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কেন্দ্রীক বেড়ে উঠা হাজীগঞ্জ।
আজ ধর্ম-কর্ম, শিক্ষা-দ্বীক্ষা,ব্যবসা-বাণিজ্য,সামাজিক সম্প্রীতি, সহনশীল রাজনীতি এবং কল্যাণমুখী কর্মকাণ্ডের গতিধারায় আলোকিত। এরই মধ্যে চাঁদপুর-কুমিল্লা অঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীর যাতায়াতের একমাত্র সড়ক পথে হাজীগঞ্জ বাজারের অসহনীয় যানজট নিরসনে প্রস্তাবিত ‘মিনি বাইপাস সড়ক’ বাস্তবায়নে প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকলে এগিয়ে আসা জরুরী।
উন্নয়নের ধারাবাহিকতায় হাজীগঞ্জ গড়ি। কল্যাণের পথকে সুগম করতে সকলে মিলেমিশে কাজ করি। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস,প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে-ইনশাআল্লাহ।
প্রস্তাবনায়: আলমগীর (আধুনিক হাজীগঞ্জের রূপকার,বিশিষ্ট শিক্ষবিদ,হাজীগঞ্জ মডেল সরককারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড.মো.আলমগীর কবির পাটওয়ারী), হাজীগঞ্জ,চাঁদপুর।
সম্পাদনা:আবদুল গনি
১৭ জুন ২০২৫
এজি
সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা