Friday , 2 October 2026
হাজী সুফিয়ান---

হাজীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ানের ব্যাপকভাবে প্রচার-প্রচারণা ও গণসংযোগ

হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান মজুমদার (রানা) ব্যাপকভাবে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন। সোমবার ১৩ মে তিনি পৌরসভার এনায়েতপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে আবু সুফিয়ান মজুমদার (রানা) ভোটারসহ সর্বস্তরের জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং তার নির্বাচনি প্রতীক ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় তাঁর কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামি ২১ মে ৬ষ্ঠ হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে শাহরাস্তি ও চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

হাজীগঞ্জের ২ লাখ ৮৬ হাজার ৪৮৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৮৪১ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৭ হাজার ৬৪৬ জন। নির্বাচনে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে মোট ৮৮টি কেন্দ্রে ৭২০টি বুথে ভোটগ্রহণ করা হবে।

শাখাওয়াত হোসেন শামীম
১৪ মে ২০২৪
এজি

এছাড়াও দেখুন

poura

হাজীগঞ্জ পৌরসভা জেলার অন্যতম প্রথম শ্রেণির একটি পৌরসভা

হাজীগঞ্জ পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ‘ক’ শ্রেণির পৌরসভা। ইহা প্রতিষ্ঠালাভ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *