Friday , 2 October 2026
primary Edu-

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আগামি সপ্তাহে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে এ পরীক্ষার ব্যবস্থাপনায় থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সভায় বসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সভায় বুয়েট জানায়, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ। তবে খাতাগুলো যাচাই-বাছাই করতে হবে। এ কাজ খুব সাবধানতার সঙ্গে করতে চায় বুয়েট। সেজন্য কিছুটা সময় লাগবে। ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চায় না অধিদপ্তর।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন,‘আজ ফলাফলের সার্বিক তথ্য জানতে বুয়েটের সঙ্গে বৈঠক করেছি। আশা করছি আগামী সপ্তাহে ফল প্রকাশ করতে পারব।’

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগের ২২ জেলার ৬০৩টি কেন্দ্রের ৯ হাজার ৩৫৭টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


১৩ ফেব্রুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

edu

ভবিষ্যতে সারাদেশে একক প্রশ্নে পরীক্ষা গ্রহণের চিন্তা চলছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে ভবিষ্যতে সারাদেশে একক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *