বাংলাদেশের আকাশে ১ জানুয়ারি বুধবার হিজরি ১৪৪৬ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৭ জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শব-ই-মিরাজ পালিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, বৃহস্পতিবার থেকে হিজরি ১৪৪৬ সনের পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৭ জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শব-ই-মিরাজ পালিত হবে।
৭ জানুয়ারি ২০২৫
এজি
সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা