Friday , 2 October 2026
road accident

সারাদেশে মার্চে সড়ক দুর্ঘটনায় ৬১২ জন নিহত, আহত ১,২৪৬

বৃহস্পতিবার ২৪ এপ্রিল সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে রেলপথে ৪০টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথ সব মিলিয়ে ৬৪১টি দুর্ঘটনায় ৬৬৪ জন নিহত এবং ১,২৫৩ জন আহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে ২২৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫১ জন নিহত ও ২০৮ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩৮.২৭% ও নিহতের ৪১.১% এবং আহতের ১৬.৬৯%।

মার্চ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। ১৪৮টি সড়ক দুর্ঘটনায় ১৫০ জন নিহত ও ৩৬৪ জন আহত হয়েছেন।

সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। ৩১টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৮৬ জন আহত হয়েছেনে এ বিভাগে।

সংগঠনটি জানিয়েছে,দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সড়ক দুর্ঘটনার সংবাদ পর্যালোচনা করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে ।

সাপ্তাহিক হাজীগঞ্জ
২৪ এপ্রিল ২০২৫
এজি

এছাড়াও দেখুন

road accident

জুনে সড়ক-রেল ও নৌ-পথে দুর্ঘটনায় নিহত ৪৬৩

গত জুন মাসে সড়ক-নৌ ও রেলপথে দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সড়কপথে ৪৭২টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *