Friday , 2 October 2026
Major Rafik ---

হাজীগঞ্জ বাইপাস সড়ক এলিভেটেড এক্সপ্রেসওয়ের আদলে নির্মাণ হবে : মেজর অব. রফিকুল ইসলাম এমপি

কচুয়া-হাজীগঞ্জ সড়কের বদরপুর থেকে শুরু হয়ে ওয়ারুক গিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে মিলিত হবে এলিভেটেডেট এক্সপ্রেসওয়ের আদলে নির্মাণ হচ্ছে বাইপাস সড়ক বলেছেন মেজর অব.রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

বুধবার ২৬ জুন বিকেলে লক্ষীপুর-হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের হাজীগঞ্জ অংশে প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে ১০ কি.মি.সড়কের রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন,এলিভেটেডেট এক্সপ্রেসওয়ের মতো সড়ক নির্মাণ করলে খরচ কম হবে এবং কৃষি উৎপাদনও ব্যহত হবে না। এ জন্যই এ প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। এ সড়কটি নির্মাণ হলে হাজীগঞ্জের যানজট কমবে এবং অত্র অঞ্চলের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে।

হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের রক্ষণাবেক্ষণ কাজের ভিত্তির প্রস্তর স্থাপন করেছেন,চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনি এলাকার সংসদ সদস্য মেজর অব.রফিকুল ইসলাম বীরউত্তম।এ দিন বিকালে পৌরসভাধীন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ রক্ষনাবেক্ষণ কাজের ভিত্তির প্রস্তর স্থাপন করেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন,উপজেলা সহকারী কমিশনার রিফাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল পংকজ কুমার দে, সড়ক ও জনপথ বিভাগের চাঁদপুরের নিবার্হী প্রকৌশলী মো.আলীউল হোসেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো.মাঈনুদ্দিন।

বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিবের সভাপতিত্বে ও হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনিরের উপস্থাপনায় এসময় আরও বক্তব্য দেন,আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. সেলিম মিয়া, পৌরসভার কাউন্সিলর সাদেকুজ্জামান মুন্সী।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন, উপজেলা আওয়ামী লীগ নেতা হাফেজ মো.শাহজালাল।

এ সময় হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মিন্টু কুমার দত্ত, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা অধ্যাপক স্বপন কুমার পাল, অধ্যাপক মো.সেলিম, বাবুল পাটওয়ারী, প্যানেল মেয়র আজাদ হোসেন মজুমদার, কাউন্সিলর মো. শাহআলম, ডাঃ মাসুদ হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল,পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৪

এজি

এছাড়াও দেখুন

poura

হাজীগঞ্জ পৌরসভা জেলার অন্যতম প্রথম শ্রেণির একটি পৌরসভা

হাজীগঞ্জ পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ‘ক’ শ্রেণির পৌরসভা। ইহা প্রতিষ্ঠালাভ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *