Friday , 2 October 2026
dc--

নির্বাচন উপলক্ষে চাঁদপুরে পুলিশের ব্রিফিং প্যারেড

চাঁদপুর জেলা পুলিশ এর আয়োজনে শুক্রবার পুলিশ লাইন্স মাঠে চাঁদপুর জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা কামরুল হাসান।

সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবাইকে সচেষ্ট থাকতে হবে। কেউ যদি নির্বাচনে বিতর্কিত আচরণ করেন সেই দায়ভার ব্যক্তিকেই নিতে হবে। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আপনাদের সকল প্রকার সহযোগিতা করতে আমরা প্রস্তুত।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল)পঙ্কজ কুমার দে, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো.খায়রুল কবীর,সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো.রিজওয়ান সাঈদ জিকুসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

৬ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

LOGU-.....

আজ ৪ শিক্ষকের বিদায়জনিত শিক্ষক সংগঠন কর্তৃক সংবর্ধনা

আজ চাঁদপুর সদরের ৪ শিক্ষকের বিদায়জনিত শিক্ষক সংগঠন কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে । জেলার প্রাণপ্রিয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *