Friday , 2 October 2026
gun
প্রতীকী ছবি

গত ১৫ বছরে দেয়া সব আগ্নেয়াস্ত্র থানায় জমার নির্দেশ

২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে বেসামরিক জনগণকে দেয়া সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করল সরকার। একইসঙ্গে আগামি ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ সংশ্লিষ্ট থানায় অস্ত্র জমা দেয়া নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ,রাজনৈতিক-৪ শাখার এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়।

সিনিয়র সহকারী সচিব মো.জহিরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়-‘২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা হয়েছে- সেসব অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে।

আগামি ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে।

দ্য আর্মস অ্যাক, ১৮৭৮ (অ্যাক্ট ৬) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে এমন নির্দেশ দেওয়া হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাপ্তাহিক হাজীগঞ্জ
২৫ আগস্ট ২০২৪
এজি

এছাড়াও দেখুন

road accident

জুনে সড়ক-রেল ও নৌ-পথে দুর্ঘটনায় নিহত ৪৬৩

গত জুন মাসে সড়ক-নৌ ও রেলপথে দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সড়কপথে ৪৭২টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *