Friday , 2 October 2026
hajj--

হজের প্রাক-নিবন্ধন শুরু সোমবার

আগামী বছরের হজের প্রাক-নিবন্ধন আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। আজ রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৪ আগস্ট অনুষ্ঠেয় আগামী বছরের ২০২৫ (১৪৪৬ হিজরি) হজের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক ১২ আগস্ট থেকে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।

প্রাক-নিবন্ধনের ভাউচারমূলে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধনের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

হজের কোটা অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ হতে ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন মানুষ পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যান।

১১ আগস্ট ২০২৪
এজি

এছাড়াও দেখুন

Eid-...

পবিত্র রমজান মাস শুরু

আগামি সপ্তাহে শুরু হবে রোজা। কয়েকটি দেশ এরই মধ্যে চলতি বছরের রমজান শুরুর তারিখ আনুষ্ঠানিকভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *