Friday , 2 October 2026
dc

ভোট কেনা-বেচা ঠেকাতে মোবাইল ব্যাংকিং নজরদারি থাকবে : ইসি সানাউল্লাহ

ভোট কেনা-বেচা ঠেকাতে আসন্ন নির্বাচনে প্রতিটি আসনে মোবাইল ব্যাংকিং লেনদেনের ওপর কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, নির্দিষ্ট সময়ে মোবাইল ব্যাংকিং এজেন্ট পয়েন্টগুলোতে অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি সোমবার ২৬ জানুয়ারি দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন চায় রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের কাছে যেন এই বিশ্বাস দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় যে, নির্বাচন কমিশনের ব্যবস্থাপনাতেই ভোট সবচেয়ে নিরাপদ।

তিনি বলেন, নির্বাচন একটি আনন্দের বিষয়। এখানে চাপ সৃষ্টি কিংবা ভয় দেখানো নির্বাচন কমিশনের কাজ নয়। তবে যারা নির্বাচনকে সামনে রেখে ভয়ভীতি বা চাপ সৃষ্টি করতে চায়, তারা যেন ভয় পায়-এমন ব্যবস্থাই গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ থাকবে না। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা এই তিনটি মৌলিক পয়েন্টকে সামনে রেখেই নির্বাচন পরিচালনা করতে হবে

নির্বাচন কমিশনার পুনরায় উল্লেখ করে বলেন, নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো চাপ থাকবে না। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা বজায় রেখেই নির্বাচন পরিচালনা করতে হবে। মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের ছয়টি কমিটি কাজ করছে। এসব কমিটিকে তদন্ত ও বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষমতাও প্রদান করা হয়েছে।

সভায় গণভোট প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ভোটারদের গণভোটে ভোট প্রদান করতে উদ্বুদ্ধ করতে হবে। ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী আগামীর বাংলাদেশ গঠনে নিজেদের মতামত প্রকাশ করবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো.রবিউল হাসান, চাঁদপুর আর্মি ক্যাম্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

২৬ জানুয়ারি ২০২৬
এ জি

এছাড়াও দেখুন

chief huip

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *