Friday , 2 October 2026
no smoking

তামাক সৃষ্ট রোগে প্রতিদিন প্রাণ হারায় ৪৪২ জন

তামাক স্বাস্থ্যের জন্য মারাত্নক ক্ষতিকর। বাংলাদেশে পুরুষের তুলনায় নারীরা বেশি ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করে থাকেন। জর্দা,গুল,সাদাপাতার মতো তামাকজাত দ্রব্যের ব্যবহারের কারণে নারীরা মুখের ক্যানসার,হার্ট অ্যাটাক,স্ট্রোকসহ অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।

গর্ভবতীদের গর্ভপাত হওয়া এবং সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু সহ নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় নারীদের।

স্বাস্থ্য সুরক্ষায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ‘বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে নারীর কণ্ঠস্বর বলিষ্ঠকরন’শিরোনামে নারী মৈত্রীর আয়োজনে সম্প্রীতি চীন- মৈত্রীর প্রধান কার্যলয় আগারগাঁওয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । এতে তামাক বিরোধী সকল নারী দলের নেত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে ঐক্যবদ্ধ হন।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সালাম মিয়া,প্রোগ্রামস ম্যানেজার,ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস, বাংলাদেশ।

এ বিষয়ে আব্দুস সালাম মিয়া বলেন, টোব্যাকো এটলাস ২০১৮-এর তথ্য মতে তামাক ব্যবহারজনিত রোগে প্রতিবছর বাংলাদেশে ১ লাখ ৬১ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করেন।

তার মানে প্রতিদিন ৪৪২ জন মানুষ প্রাণ হারান। জনস্বাস্থ্যের সুরক্ষায় ও জীবন রক্ষায় দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে এখনই।

শাহীন আকতার ডলির সভাপতিত্বে প্রশিক্ষণে নারী মৈত্রীর টোব্যাকো কন্ট্রোল প্রোজেক্ট এর প্রোজেক্ট কোঅর্ডিনেটর নাছরীন আকতার, অ্যাভোকেসি অফিসার্‌ মেহেদি হাসান, মিডিয়া এন্ড কমিউনিকেশন অফিসার আলফি শাহরীনসহ নারী মৈত্রীর তামাক বিরোধী নারী দলের নেত্রী এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

শুক্রবার , ২৮ জুন ২০২৪
এজি

এছাড়াও দেখুন

dr----

প্রভাতী, সাপ্তাহিক হাজীগঞ্জ এবং হাজীগঞ্জ প্রেসক্লাব

অধ্যক্ষ ড.মো.আলমগীর কবির পাটওয়ারী : সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকায় তারা লেখা-লেখির কাজে পরিপূর্ণ মনোযোগ এবং আগ্রহের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *