Friday , 2 October 2026
শিক্ষাবর্ষ

জাবির ভর্তি পরীক্ষা শুরু ২২ ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের (৫৩তম ব্যাচ) ভর্তি পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি শুরু-চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে (juniv-admission.org) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া শুরু হবে। পরে ৩১ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হলে ইউনিটভিত্তিক আবেদনের ওপর ভিত্তি করে ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।’

তিনি আরও জানান, ‘আগামী ২২, ২৫, ২৭, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি ভিন্ন ভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগের বছরগুলোর মতো এ বছরও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা বহাল থাকছে। তবে শিফট পদ্ধতিতে থাকবে কি না সেটির সিদ্ধান্ত আবেদনকারী শিক্ষার্থী সংখ্যার ওপর নির্ভর করছে।’

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আবেদন ফি এ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি),বি ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ),সি ইউনিট (কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ও ডি ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) জন্য ৯০০ টাকা,ই-ইউনিটের (ব্যবসায় প্রশাসন ও আইবিএ) জন্য ৭৫০ টাকা এবং সি ওয়ান (C1) ইউনিটের (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে জাবির আইবিএ বিষয়ে আবেদনের ক্ষেত্রে iba-ju.edu.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখকৃত শিক্ষাগতযোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।

১৪ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

edu

ভবিষ্যতে সারাদেশে একক প্রশ্নে পরীক্ষা গ্রহণের চিন্তা চলছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে ভবিষ্যতে সারাদেশে একক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *