চাঁদপুরের হাজীগঞ্জে চার ইট ভাটায় প্রবেশ করে ১৭ লাখ টাকা জরিমানা আদায় করে প্রশাসন। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে হাজীগঞ্জের মেসার্স সেলিম ব্রিকস, অনি ব্রিকস ও মার্ক ব্রিকসকে ৪ লাখ করে এবং রনি ব্রিকসকে ৫ লক্ষ টাকা নগদ জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তর।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, চাঁদপুর সিনিয়র কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শারমিতা আহমেদ লিয়াসহ সেনাবাহিনীর কর্মকর্তাগণ।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান,অবৈধভাবে পরিচালিত ইট ভাটাগুলোর বিরুদ্ধে ইট ভাটার লাইসেন্স নবায়ন না থাকায় এবং অবৈধ ভাবে কৃষি জমি থেকে মাটি উত্তলনের ফলে ১৭ লাখ টাকা জরিমানা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
নিজস্ব প্রতিনিধি
৪ ফেব্রুয়ারি ২০২৫
এজি
সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা