চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) ৩৬৪ আসনে ভোটার সংখ্যা হচ্ছে ৪,৮৫,৫৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২,৪৭,৯৫১ জন, নারী ভোটার ২,৩৭,৬১০ জন।
চাঁদপুর-৫ (শাহারাস্তি ও হাজীগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মেজর (অব.) রফিকুল ইসলামের (নৌকা),প্রতীকের সাথে স্বতন্ত্র গাজী মো.মাঈনুদ্দিন (ঈগল), মো.শফিকুল আলম (ট্রাক),ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী (চেয়ার), বাংলাদেশ তরিকত ফেডারেশনের এর বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (ফুলের মালা),জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মনোনীত প্রার্থী (আপীলকরে) মো.মনির হোসেন মজুদার মশাল প্রতীকে এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন (ছড়ি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য চাঁদপুরের পাঁচটি আসনে ৮ উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৭ শতাধিক। চাঁদপুর-১ (কচুয়া)-১০৯ টি, চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও উত্তরে) ১৫৫ টি, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচরে)-১৬৫ টি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জে)-১১৮ ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তিতে) ১৫৩টি ভোট কেন্দ্রে রয়েছে। এ জেলায় ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের নবম, দশম ও একাদশ সংসদীয় নির্বাচনে সব আসনেই নির্বাচিত হয়েছেন বর্তমান ক্ষমতসীল আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা। জেলার ৭টি পৌরসভা ও ৮৯টি ইউনিয়ন রয়েছে।
করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৩
এজি
সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা