Friday , 2 October 2026
bnp

চাঁদপুরে বিএনপির কালো পতাকা মিছিল পন্ড

মঙ্গলবার ৩০ জানুয়ারি বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের জন্য নেতা-কর্মীরা শহরের চিত্রলেখা মোড়ে অবস্থান করলে পুলিশ তাদেরকে বাঁধা প্রদান করে। পরে নেতা-কর্মী কর্মসূচি পালন না করে স্থান ত্যাগ করে।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু,পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম জানান,আমরা কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সাংগঠনিক নিয়মে কর্মসূচি পালনের চেষ্টা করি। পুলিশ এসে আমাদেরকে বাঁধা প্রদান করে। তাৎক্ষণিক আমরা সেখানে বক্তব্য দেই। পুলিশ আমাদের সাংগঠনিক কাজে বাঁধা দিয়েছে। আমরা তাদের কাছে কিসের অনুমতি নেব।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শেখ মুহসীন আলম জানান,বিএনপি মিছিল করার প্রস্তুতি নেয়। শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা তাদেরকে বিক্ষোভ মিছিল করতে দেইনি।

৩০ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

tarek=====

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৯ ফেব্রুয়ারি জাতীয় সম্প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *