Friday , 2 October 2026
ইসরাম ধর্শ গ্রহণ

চাঁদপুরের হাজীগঞ্জে একই পরিবারের চারজন ইসলাম ধর্ম গ্রহণ

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর চাঁদপুর নোটারি পাবলিকের কার্যালয় থেকে নিবন্ধন সম্পন্ন করে হাজীগঞ্জ উপজেলার ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর কাছে রাত আনুমানিক ৮ টার দিকে কালিমা পড়িয়ে শিশু ছেলে-মেয়ে সহ এক দম্পতি হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

তাদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মনোহরপুর এলাকার তুলাতলী গ্রামের নকুল চন্দ্র সরকার ও কমলা রাণী সরকারের ছেলে খোকন চন্দ্র সরকার। যার বর্তমান নাম মো. আবদুল্লাহ্(৪২)। তার স্ত্রী গীতা রাণী সরকার। বর্তমান নাম ফাতেমা বেগম(৩৭)। তার ছেলে জয় চন্দ্র সরকার। বর্তমান নাম মো.মুছা(৭) এবং তার মেয়ে জয়শ্রী। বর্তমান নাম জয়নব(৫)।

ধর্মান্তরিত হওয়ার বিষয়ে মো.আবদুল্লাহ্ জানান, জন্মের পর থেকেই মুসলিম প্রতিবেশীদের সাথে ওঠা-বসার কারণে ইসলামের প্রতি আমার ভালোবাসার জন্ম নেয়। এরপর কোরআন ও হাদীস পড়ে ও বুঝে স্বজ্ঞানে পরিবারের মোট চার সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করি।

হাজীগঞ্জের ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন,‘ ইসলামের সুশীতল ছায়া সকলের জন্যই কল্যাণকর। আমি এ চারজনের মুসলিম হওয়ার পর ইসলামের রীতিনীতি পালনে উৎসাহিত করছি। ‘

শাখাওয়াত হোসেন শামীম
২৫ সেপ্টেম্বর ২০২৪এজি

এছাড়াও দেখুন

poura

হাজীগঞ্জ পৌরসভা জেলার অন্যতম প্রথম শ্রেণির একটি পৌরসভা

হাজীগঞ্জ পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ‘ক’ শ্রেণির পৌরসভা। ইহা প্রতিষ্ঠালাভ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *