Friday , 2 October 2026
gaza--

গাজায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ২৭ হাজার ৭০৮

হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭ শ ৮ জনে।
হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে,গত ২৪ ঘন্টায় আরো ১২৩ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ৬৭ হাজার ১ শ ৪৭ জন।

উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায়। এ সময়ে ১ হাজার ১ শ ৪০ ইসরায়েলী নিহত এবং প্রায় ২ শ ৫০ জনকে জিম্মি করে। ইসরায়েলও একইদিন থেকে গাজায় পাল্টা হামলা শুরু করে।

৭ ফেব্রুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

IRAN-1

ইরানে ইসরায়েলি হামলায় নিহত ৪ শ ৫২ জন

গত শুক্রবার থেকে ইরানে ইসরায়েলি হামলা শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৪শ ৫২ জন নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *