হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটিতে মোশারফ হোসেন স্বপনকে যুগ্ম-আহ্বায়ক হিসেবে মনোনীত করায় গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা প্রকাশ করা হয়েছে।
মোশারফ হোসেন স্বপনকে যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত করায় সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং হাজীগঞ্জ-শাহরাস্তির মাটি ও মানুষের নির্ভরতার প্রতীক,জিয়া পরিবারের বিশ্বস্ত সহযোদ্ধা,সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক এর প্রতি জানানো হয় অকৃত্রিম কৃতজ্ঞতা ও ভালোবাসা।
সংগঠনের দায়িত্বশীল সূত্রে জানা যায়,স্বপন একজন নিষ্ঠাবান, ও ত্যাগী নেতা হিসেবে দীর্ঘদিন ধরে তৃণমূল বিএনপির সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। তাঁর পদপ্রাপ্তি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড.এ কে এম সেলিম উল্লাহ সেলিম এর স্বাক্ষরে ৭৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। এতে আহ্বায়ক ও সদস্য সচিবসহ ১৮ জন যুগ্ম-আহ্বায়ক এবং ৫৩ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
নবগঠিত কমিটি ঘোষণার পর হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার ব্যক্ত প্রত্যয় ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
কবির আহমেদ
১২ ডিসেম্বর ২০২৫
এজি

সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা