Friday , 2 October 2026
জামাত --রান্ধুনিমুড়া (1)

হাজীগঞ্জে রান্ধুনীমুড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া ১০.১১ ও ১২ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৬ অক্টোবর বিকেলে হাজীগঞ্জ রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ১২ নং ওয়ার্ড জামায়েত ইসলামির সভাপতি আরিফ মির্জার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর বিল্লাল হোসেন মিয়াজী, বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন,জেলা কর্মপরিষদের সদস্য হাফেজ মাওলানা মীর হোসাইন।

পৌর জামায়াতের সহকারি সেক্রেটারি আবু তাহেরের সঞ্চলনায় কর্মীসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার (পরান),পৌর আমীর মাওলানা আবুল হাসানাত পাটওয়ারী, ছাত্র শিবিরে সাবেক জেলা সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী, পৌর নায়েবে আমীর হাফেজ মাওলা কবির হোসেন,পৌর সেক্রেটারি মাওলানা সফিকুর রহমান মজুমদার,সহকারী সেক্রেটারি রবিউল হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পৌর ১১,১২,১৩ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়েত ইসলামীর কর্মী সমর্থকবৃন্দ।

শাখাওয়াত হোসেন শামীম
২৮ অক্টোবর ২০২৪

এছাড়াও দেখুন

poura

হাজীগঞ্জ পৌরসভা জেলার অন্যতম প্রথম শ্রেণির একটি পৌরসভা

হাজীগঞ্জ পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ‘ক’ শ্রেণির পৌরসভা। ইহা প্রতিষ্ঠালাভ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *