Friday , 25 September 2026
hadi-

ওসমান হাদি আর নেই

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই (ইন্না ——– রাজিউন)।

তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০ টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১২ ডিসেম্বর দুপুর ২ টা ২০ মিনিটে বিজয়নগর বক্সকালভার্ট রোডে নির্বাচনি প্রচার চালিয়ে সোহরাওয়ার্দি ‍উদ্যানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ গুলি করে পালিয়ে যান।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ওই রাতেই অর্থাৎ হাদিকে গুলি করার ১২ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতের প্রবেশ করেন তিনি।

এ সময় তার সঙ্গে মোটরসাইকেল চালক আলমগীর শেখও তার সঙ্গে ছিলেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফয়সাল ও আলমগীর দুজনিই এখন মহারাষ্ট্রে অবস্থান করছেন।

১৮ ডিসেম্বর ২০২৫
এ জি

এছাড়াও দেখুন

Abdul-Ghoni-===

৬৫তম জন্মবার্ষিকীতে সুস্থতা্ ও দীর্ঘায়ূ কামনা

১৯৬০ সালের ১২ মার্চ আমার জন্মদিন। ১২ মার্চ ২০২৫ আমার ৬৫তম জন্মবার্ষিকীতে পর্দাপণ। পরম সৃষ্টিকর্তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *