Friday , 2 October 2026
ইফা ---১১৫ টাকা

এবার ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯শ ৭০ টাকা ও সর্বনিম্ন ১শ ১৫ টাকা

১৪৪৫ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯শ ৭০ টাকা এবং সর্বনিম্ন ১শ ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়,ইসলামী শরীয়াহ মতে,আটা,যব,কিসমিস,খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোন একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়।

গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬শ’ ৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১ শ ১৫ টাকা প্রদান করতে হবে। যব দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ৪শ টাকা, খেজুর দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৪৭৫ টাকা, কিসমিস দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ১ শ ৪৫ টাকা ও পনির দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৯ শ ৭০ টাকা ফিতরা প্রদান করতে হবে।

দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা, যব,খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপর্যুক্ত পণ্যগুলোর যে কোন একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। উল্লেখ্য, উপর্যুক্ত পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

সভায় কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি মুহাম্মদ মাহমুদুল হাসান, জামিয়া শরইয়্যাহ-এর মুহাদ্দিস মুফতি আবদুস সালাম,সার্কিট হাউস জামে মসজিদের খতিব মুফতি মাও.আরিফ উদ্দীন মারুফ,ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড.সৈয়দ শাহ এমরান,মো.আনিছুর রহমান সরকার,ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাও.মোহাম্মদ আবদুল্লাহ,
ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড.মাও.মুহাম্মদ আবু সালেহ পাটোয়ারী,বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাও.মুফতি মো.মিজানুর রহমানসহ বিশিষ্ট ওলামায়ে-কেরামগণ উপস্থিত ছিলেন।

২১ মার্চ, ২০২৪ (বাসস)
এজি

এছাড়াও দেখুন

LOGU-.....

আজ ৪ শিক্ষকের বিদায়জনিত শিক্ষক সংগঠন কর্তৃক সংবর্ধনা

আজ চাঁদপুর সদরের ৪ শিক্ষকের বিদায়জনিত শিক্ষক সংগঠন কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে । জেলার প্রাণপ্রিয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *