সৌদি আরব মধ্যপ্রাচ্যে অশান্তি বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রবিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়,সৌদি আরব এই অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সব পক্ষকে সংযমের সর্বোচ্চ স্তর ধরে রাখার এবং এ অঞ্চল ও এর জনগণকে যুদ্ধের বিপদ থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছে।
সৌদি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্ব গ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরেছে এবং সতর্ক করেছে,‘এ সমস্যা বেড়ে গেলে গুরুতর পরিণতি হবে।
১৪ এপ্রিল ২০২৪
এজি
সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা