Friday , 2 October 2026
sGA-1-660x330

হাজীগঞ্জ ফোরামের সভাপতি‘র ঈদ শুভেচ্ছা

ঈদ মোবারক। পবিত্র কোরবানির ঈদ বা ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। মধ্যপ্রাচ্য সহ বিশে^র বিভিন্ন দেশে কোরবানির ঈদ বিভিন্ন নামে হলেও মূল লক্ষ্য ও উদ্দেশ্য এক। আল্লাহর নামে জিলহজ মাসের দশম দিনে ঈদুল আযহায় সারা বিশ্বের মুসলমানগণ যার যার সাধ্যমত পশু কোরবানির মাধ্যমে তা উৎসর্গ করে থাকেন। বিশ্বের মুসলমানদের দ্বিতীয় সার্বজনীন আনন্দ উৎসব হলো- কোরবানির ঈদ বা ঈদুল আযহা।

কোরবানি হলো-উৎসর্গ বা বিসর্জন, আত্মত্যাগ বা নৈকট্যলাভ। কোরবানি ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ইবাদত ও ত্যাগের স্মারক।

কোরবানির আভিধানিক অর্থ ত্যাগ, উৎসর্গ ও নিকটবর্তী হওয়া ইত্যাদি। আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় নির্দিষ্ট সময়ে বিশেষ পশুকে জবাই করাকে কোরবানি বলা হয়। মহান আল্লাহ তাঁর নৈকট্যপ্রাপ্ত বান্দাগণকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। এ ধরনের বান্দারা যে কোনো কঠিনতর পরীক্ষায় অনায়াসে সফলতা লাভ করেন।

পবিত্র ঈদুল আযহায় দেশ-বিদেশে অবস্থানরত সহকর্মী, হাজীগঞ্জ ফোরামের সকল সদস্য-সদস্যা, পত্রিকা ও অনলাইন ভার্সনের পাঠক, মডেল হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী, বিজনেজ পার্কের সকল স্টল মালিক, শুভাকাংখী ও শুভানুধ্যায়ীগণের প্রতি রইলো আমার অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকেরই জীবন ভরে উঠুক খুশি আর আনন্দে-এটাই প্রত্যাশা করছি।

ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ
সভাপতি, হাজীগঞ্জ ফোরাম ও
কো-চেয়ারম্যান,মডেল হসপিটাল,
হাজীগঞ্জ, চাঁদপুর।
১৬ জুন ২০২৪

এছাড়াও দেখুন

poura

হাজীগঞ্জ পৌরসভা জেলার অন্যতম প্রথম শ্রেণির একটি পৌরসভা

হাজীগঞ্জ পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ‘ক’ শ্রেণির পৌরসভা। ইহা প্রতিষ্ঠালাভ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *