জনদুর্ভোগ কমাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইবনে আল জায়েদ হোসেন এর পরামর্শক্রমে কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন এর উদ্যোগে সড়ক রিপেয়ারিংয়ের কাজ চলমান এবং কাজের অগ্রগতি তিনি নিজে উপস্থিত থেকে কর্মরত লোকদের সাথে কথা বলছেন ও পরামর্শ দিচ্ছেন।
বুধবার ২৩ জুলাই সকালে সরজমিনে গিয়ে দেখা যায় এবং পথচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে জানা যায়, অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ বলাখাল-রামপুর সড়কটি বেহালদশা।
তাই ইউপি চেয়ারম্যান নিজ উদ্যোগে সড়ক রিপেয়ারিং কাজ করায় জনগণ ভূয়সী প্রশংসা করেন এবং জনসেবায় আরো বেশি অবদান রাখার জন্য কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.গোলাম মোস্তফা স্বপন এর জন্য আল্লাহর নিকট দোয়া করেন।
জনকল্যাণে দুর্ভোগ লাঘব হবে ওই এলাকা সহ আশপাশের প্রায় কয়েক হাজার মানুষের।
সিএনজি ড্রাইভার মো. শামীম হোসেন বলেন, আমি সিএনজি চালক ভাড়া নিয়ে প্রতিদিন হাজীগঞ্জ থেকে রামপুর বাজার হয়ে সাহেব বাজার যাতায়াত করি। বলাখাল হতে রামপুর বাজার পর্যন্ত রাস্তায় কাদা ও ছোট বড় গর্ত থাকার কারেণ খুব দুর্ভোগ পোহাতে হতো।
আজকে রাস্তার সংস্কার কাজ করা দেখে খুব ভালো লেগেছে। আমি সিএনজি ড্রাইভারদের পক্ষে থেকে ইউপি চেয়ারম্যান মো.গোলাম মোস্তফা স্বপন ভাই এর জন্য দোয়া করছি।মহান আল্লাহ ইউপি চেয়ারম্যানের মঙ্গল করুন।
চেয়ারম্যান স্বপন বলেন, ‘ বৃষ্টির কারণে সড়কে বড় গর্ত তৈরি হয়েছে। জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে মেরামতের কাজ করেছি। মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব। আমি বিষয়টি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.ইবনে আল জায়েদ হোসেন স্যারকে জানাই। স্যারের নির্দেশে আমি রাস্তা মেরামতের উদ্যোগ নেই। এ রাস্তা মেরামতের দিয়ে মানুষের দূর্ভোগ লাগবে আমার এ ক্ষুদ্র চেষ্টায় ।’
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবনে আল জায়েদ হোসেন বলেন,জনসাধারণ এবং যানবাহন চলাচলের সুবিধার্থে মূলত মেরামতের কাজ করা হচ্ছে।
কবির আহমেদ
২৩ জুলাই ২০২৫

সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা