Friday , 2 October 2026
al ==

আওয়ামী লীগের যৌথসভা আজ

আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথসভা আজ বুধবার ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বিকাল সাড়ে ৩টায় এই যৌথসভা অনুষ্ঠিত হচ্ছে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

১৭ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

tarek=====

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৯ ফেব্রুয়ারি জাতীয় সম্প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *