Friday , 2 October 2026
pbs-1==

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লাইনম্যানদের অবস্থান কর্মসূচি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের চুক্তিভিত্তিক ‘লাইন ম্যানদের চাকুরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন শুরু করেছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লাইনম্যানগণ বৃহস্পতিবার

সারাদেশের দেশের সাথে বৃহস্পতিবার একযোগে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন হাজীগঞ্জ,শাহরাস্তি ও কচুয়া উপজেলায় কর্মরত ‘লাইনম্যান লেভেল-১ (চুক্তিবিক্তিক) কর্মচারীরা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি শুরু করেন। এসময় দাবী উপস্থাপন করে এবং বৈষম্যের বিষয়গুলো তুলে ধরে বক্তব্য দেন ।

‘আমার চুক্তি থেকে মুক্তি চাই’–উল্লেখ করে বক্তব্যে তারা বলেন,‘এ পদে যারা স্থায়ী চাকুরি করছেন, তাদের সাথে একই যোগ্যতা ও একই প্রশিক্ষণে আমরা একই ধরনের কাজ করছি। তাহলে আমরা বৈষম্যের শিকার। আমাদের নির্দিষ্ট বেসিক নেই,গ্রার্চ্যুয়েটি নেই,দূর্ঘটনায় তেমন কোন সহযোগিতাও নেই।

তারা বলেন, ‘গত দু’ বছরে কাজ করতে গিয়ে আমাদের ১৬ জন লাইন ক্রু-লেভেল ১ (চুক্তিভিত্তিক) মারা গেছেন এবং ৫০ জন আহত হয়েছেন। কিন্তু উনাদের (নিহত ও আহত) পরিবার তেমন কোনো সহযোগিতা পায়নি। অন্য দিকে যারা স্থায়ী চাকরি করছেন । তারা সমিতির বিধি অনুযায়ী সকল সুযোগ সুবিধা ভোগ করছেন।

বক্তারা আরও বলেন,‘ আমরা ঝুঁকিপূর্ণ কাজ করে থাকি। অথচ আমাদের চাকুরি চুক্তিভিত্তিক। এখানে মানা হচ্ছেনা শ্রম আইন। আমরা দৈনিক ১৬-১৮ ঘন্টা কাজ করে থাকি। আমাদের সাপ্তাহিক ছুটি নেই। আরইবি আমাদেরকে আশ্সবা দেয়ার পরও আমাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না ‘

তারা জানান,চাকরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চলমান থাকবে। এসময়‘লাইন ম্যান লেভেল- ১ এর লাইন ক্রু সাইফউদ্দিন, আবুল কালাম,রাব্বি, আলমগীর, সবুজ ও রবিউলসহ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন হাজীগঞ্জ,শাহরাস্তি ও কচুয়া উপজেলায় কর্মরতরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৪
এজি

এছাড়াও দেখুন

poura

হাজীগঞ্জ পৌরসভা জেলার অন্যতম প্রথম শ্রেণির একটি পৌরসভা

হাজীগঞ্জ পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ‘ক’ শ্রেণির পৌরসভা। ইহা প্রতিষ্ঠালাভ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *