Friday , 2 October 2026
dG

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আব্দুল হাকিম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন ড.মো.আব্দুল হাকিম। একইসঙ্গে আবু নূর মো. শামসুজ্জামানকে অধিদপ্তরটির অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার ১১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আব্দুল হাকিম জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ছিলেন। আর অতিরিক্ত মহাপরিচালক হওয়া আবু নূর মো. শামসুজ্জামান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

এদিকে, অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের টানা ১৫ দিনের আন্দোলনের মুখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) পদ থেকে মো. আব্দুস সামাদকে সরিয়ে দেয় সরকার। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।

উপসচিব মো. আলমগীর কবিরের সই করা প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জানা গেছে, ২৭ আগস্ট থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবদুস সামাদের অপসারণের দাবিতে আন্দোলন করছিলেন অধিদপ্তরের পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী। এক পর্যায়ে ডিজির রুমে তালা দিয়ে তারা এই আন্দোলন শুরু করেন।

তাদের অভিযোগ, গত জুলাই মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদানের পর থেকেই আবদুস সামাদ কর্তৃত্ববাদী আচরণ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এতে অধিদপ্তরের সম্মানহানি ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছিল।

সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

edu

ভবিষ্যতে সারাদেশে একক প্রশ্নে পরীক্ষা গ্রহণের চিন্তা চলছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে ভবিষ্যতে সারাদেশে একক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *